দেহরাদূন, ১৭ জুন (হি.স.) : নিউ জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধমি সোমবার সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনার খুব দুঃখজনক খবর পাওয়া গেছে। আমরা বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অসীম শোক সহ্য করার শক্তি দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।

নিউ জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ধামির
Tags:


















