News Flash

Image

পাথারকা‌ন্দি ২০ লক্ষা‌ধিক টাকার হে‌রোইন উদ্ধার, গ্রেফতার তিন

পাথারকা‌ন্দি (অসম), ১৭ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দিতে ২০ লক্ষা‌ধিক টাকার হে‌রোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত‌দের স্থানীয় কাবা‌ড়িবন্দ গ্রা‌মের আব্দুল কা‌লা‌মের বছর ৩১-এর ছেলে আবুল হাসান, পাথারকা‌ন্দির প্রয়াত বদরুল হ‌কের ২১ বছর বয়সি কমরুল হক এবং মাজরকা‌ন্দি গ্রা‌মের প্রয়াত কুবার উদ্দিনের ২২ বছর বয়সি ছেলে শা‌কিম হাসান বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গে‌ছে, র‌বিবার রা‌তে এই তিন যুব‌ক হেরোইনগু‌লো অন্যত্র পাচা‌রের মতল‌বে পাথারকা‌ন্দির পুর‌নো সি‌নেমা হ‌ল-এর পেছ‌নে এক‌টি ঘ‌রে ব‌সে সু‌যো‌গের অপেক্ষায় ছিল। কিন্তু এই খবর পাথারকান্দি পুলিশের কাছে পৌঁছে যায়।

প্রাপ্ত খবরের ভিত্তিতে পাথারকান্দি থানা থেকে দলবল নিয়ে পুলিশ অফিসার বিশাল ছেত্রী ঘর‌টিকে চার‌দিক থে‌কে ঘিরে ভিতরে ঢুকে মাদক পাচারকারী তিন যুবক‌কে পাকড়াও ক‌রেন। তা‌দের হেফাজত থে‌কে দু‌টি সাবা‌নের কেসে ভরতি প্রায় ৯০ গ্রাম সন্দেহজনক হে‌রোইন সহ বেশ কয়েকটি ইন‌জেকশ‌নের সি‌রিঞ্জ, তিন‌টি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং নগদ কিছু টাকাও বা‌জেয়াপ্ত করেছে পুলিশের অভিযানকারী দল। উদ্ধারকৃত ড্রাগসগু‌লোর কা‌লোবাজারি মূল্য ২০ লক্ষা‌ধিক টাকা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

পুলিশের তদন্তকারী অফিসার বিশাল ছেত্রী জানান, ধৃত‌দের রাতভর থানায় জেরা ক‌রে বেশ কিছু তথ্য পেয়েছেন তাঁরা। প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রজু ক‌রে আজ সোমবার করিমগঞ্জে সি‌জেএম আদাল‌তে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশে তিনজনকেই জেল হাজ‌তে পাঠানো হয়েছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top