News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর চিড়া ফ্যাক্টরিতে, ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষাধিক টাকা
Image

ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর চিড়া ফ্যাক্টরিতে, ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন:
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়া ফ্যাক্টরি। জানা গেছে রাজধানী আগরতলা সংলগ্ন কাঠালতলী  ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ার ফ্যাক্টরিতে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।

খবর পেয়ে বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার  সহ বিভিন্ন জায়গা থেকে অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা  রবিবার সকাল ৯ টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিড়া এবং ধান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ।

রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে। ফ্যাক্টরির মালিকসহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়ে গ্যাসের পাইপ লাইন গেছে । সেই গ্যাসলাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যেকে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়  ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার মত হবে বলে জানা গেছে। ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top