News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মিছিল প্রদেশ যুব কংগ্রেসের 
Image

নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মিছিল প্রদেশ যুব কংগ্রেসের 

আগরতলা, ১৫ জুন: নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে আজ রাজপথে বিক্ষোভ মিছিল করেছে প্রদেশ যুব কংগ্রেস। এদিন কর্মীরা কামান চৌমুহনীতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি, তাঁরা  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

এদিন বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুনিতে গিয়ে শেষ হয়। তারপর, কামান চৌমুহনীতে ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, ভারতীয় জনতা পার্টি জন বিরোধী সংগঠন। দেশের যুবকদের স্বার্থে কাজ করেনি। যুবকদের অশান্তির কাণ্ডারী বানিয়ে তুলছে। নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে আজ রাজপথে বিক্ষোভ মিছিল করেছে প্রদেশ যুব কংগ্রেস।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে নোংরা রাজনীতি করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাই সংগঠনের তরফ থেকে অতিসত্বর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

Releated Posts

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top