News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মাষ্টামীতে আরএসএস-এর কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দিচ্ছে না কেরালা সরকার
Image

জন্মাষ্টামীতে আরএসএস-এর কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দিচ্ছে না কেরালা সরকার

তিরুভনান্তপুরম, ২৪ আগস্ট (হি.স.) : জন্মাষ্টামীতে কেরালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দেবে না keralaরাজ্য সরকার| এবারের জন্মাষ্টামীতে নবজাগরণের মন্ত্র শোনাতে কর্মসূচি নিয়েছে কেরালার সিপিএম| মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ঠেকাতেই ‘জন্মাষ্টমী সপ্তাহ’ পালন করবে কেরালা সিপিএম| তবে তা হবে একেবারেই রাজনৈতিক কায়দায়| সাম্প্রদায়িক শক্তি এবং উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটানা ৫ দিন চলবে নবজাগরণের প্রচার|
গোটা দেশের মতই কেরালায়ও কৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতিবছরই পদযাত্রার আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ| এবার তাদের সেই ভাবনায় বাঁধ সাধছে কেরালার কমিউনিস্ট সরকার| এই প্রথম কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দেওয়া হবে না তাঁদের| কেরলার মার্ক্সবাদী কমিউনিস্টরা মনে করেছেন, ‘আমরা কোনও ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত আনছি না এবং ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধেও নই| তবে বিশ্বাসকে রাস্তায় নামিয়ে নিয়ে আসার বিরোধীতা করছি|
তাদের আরও দাবি, জন্মাষ্টমীর শোভাযাত্রা দেখলেই বোঝা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কীভাবে মানুষের মধ্যে ধর্মের বিষ ঢালেছে| আমরা ইসলামিক সন্ত্রাস নিয়েও ওয়াকিবহল| কেরালার কমিউনিস্ট সরকার এই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে’|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top