News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত ৫, ম্যানেজার ও মালিক পলাতক
Image

নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত ৫, ম্যানেজার ও মালিক পলাতক

নাগপুর, ১৩ জুন (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বিস্ফোরণের পর থেকেই ওই কারখানার ম্যানেজার ও মালিক পলাতক। নাগপুরের পুলিশ কমিশনার বলেছেন, বৃহস্পতিবার দুপুরে নাগপুরের ধামনায় বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন।

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান এনসিপি-এসিপি নেতা অনিল দেশমুখ। তিনি পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। পরে অনিল দেশমুখ বলেছেন, “ধামনা গ্রামের কাছে একটি বিস্ফোরক ইউনিটে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। দুপুরে বিস্ফোরণ হয়। ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে… বিস্ফোরক বিভাগের একটি দল এখানে রয়েছে এবং আরও তদন্ত চলছে।”

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top