News Flash

  • Home
  • দিনের খবর
  • কুয়েতের অগ্নিকাণ্ড নিয়ে এক্স বার্তায় সমবেদনা মোদীর
Image

কুয়েতের অগ্নিকাণ্ড নিয়ে এক্স বার্তায় সমবেদনা মোদীর

নয়াদিল্লি, ১২ জুন (হি স): কুয়েতের অগ্নিকাণ্ড নিয়ে এক্স বার্তায় সমবেদনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা বেদনাদায়ক৷ যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল৷ আহতরা দ্রুত সেরে উঠুক এই প্রার্থনা করি৷ কুয়েতে ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে প্রস্তুত তারা৷”

প্রসঙ্গত, কুয়েতের দক্ষিণ অংশের মাঙ্গাফ এলাকায় ছ’তলা বাড়িতে ওই আগুন লাগে৷ রান্নাঘর থেকেই ওই আগুন লাগে ৷ সেখানে ১৬০ জন পরিযায়ী শ্রমিক থাকতেন৷ তাঁরা সকলেই এক সংস্থায় কাজ করতেন৷ তাঁদের মধ্যে অনেকেই ভারতীয় ছিলেন ৷ সেই কারণেই মৃতদের মধ্যে অনেক ভারতীয়র থাকার আশঙ্কা রয়েছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top