News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১২ জুন (হি. স.): রবি মরশুমে রাজ্যের বহু কৃষককে ফসল নষ্টের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাঁদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের ১ কোটি ৫ লাখ কৃষক ও বর্গাদারকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার এক্স-বার্তায় এ কথা জানান তিনি।

‘বাংলা শস্য বীমা’র আওতায় সারা রাজ্যের ২ লাখ ১০ হাজার কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের খরচ হতে চলেছে মোট ২৯৩ কোটি টাকা। পাশপাশি, কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যজুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করা হয়, তারই অঙ্গ হিসেবে আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের ১ কোটি ৫ লাখ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান শুরু করা হল। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠানো হবে। যার জন্য রাজ্য খরচ করছে ২ হাজার ৯০০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সবসময় মনে করি, আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামীদিনেও এভাবেই তাঁদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে।’ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কৃষকবন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যাঁদের কম জমি আছে, তাঁরাও আনুপাতিক হারে (ন্যূনতম ৪ হাজার টাকা) সহায়তা পান। ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট ১৮ হাজার ২৩৪ কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top