News Flash

  • Home
  • দিনের খবর
  • লিপস অ্যান্ড বাউন্ডসের ৭ কোটি বাজেয়াপ্ত, বিচারপতি সিনহার কড়া প্রশ্নের মুখে ইডি
Image

লিপস অ্যান্ড বাউন্ডসের ৭ কোটি বাজেয়াপ্ত, বিচারপতি সিনহার কড়া প্রশ্নের মুখে ইডি

কলকাতা, ১২ জুন (হি. স.): প্রাথমিক নিয়োগ মামলায় ইডি আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়ে এবার সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি মন্তব্য করেন, আমি জানতে পেরেছি, ইডি-র কয়েকজন অফিসারের কাজে অনীহা আছে। ইডি-র আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘তাঁদের সতর্ক হতে বলুন। ভুলে যাবেন না, আদালতের নজরদারিতে তদন্ত চলছে।’

এ কথা যে এমনি বলছেন না সেটাও বুঝিয়ে দেন বিচারপতি সিনহা। আদালত কক্ষে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি। এরপরই বিচারপতি ইডি অফিসারদের কাছে জানতে চান নিয়োগ সংক্রান্ত মামলায় প্রশ্ন করেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না। যদি না করা হয়, তবে কেন করা হয়নি? এই প্রশ্নও করেন বিচারপতি। জানতে চান জিজ্ঞাসাবাদে কোনও বাধা আছে কি না।

বুধবার আদালতে জানানো হয়, এখনও পর্যন্ত ইডি ১৪৮ কোটি টাকার সম্পত্তি এবং সিবিআই ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার মোট সাড়ে ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করা হয়।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top