News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪ জুন থেকে শুরু সংসদ অধিবেশন, চলবে ৩ জুলাই পর্যন্ত
Image

২৪ জুন থেকে শুরু সংসদ অধিবেশন, চলবে ৩ জুলাই পর্যন্ত

নয়াদিল্লি, ১২ জুন (হি. স.): শুরু হতে চলেছে সংসদ অধিবেশন। নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুন থেকে। অধিবেশন চলবে ৩ জুলাই পর্যন্ত। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এই কথা জানান।

সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, অধিবেশনের প্রথম তিনদিনে সকল নির্বাচিত সাংসদরা শপথ নেবেন। কিরেণ রিজিজু এ দিন জানান, ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে ২৪ জুন থেকে, অধিবেশন চলবে ৩ জুলাই। নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদের আলোচনা শুরু হবে।

জানা গিয়েছে, লোকসভা ২৪ জুন থেকে শুরু হলেও, রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২৭ জুন থেকে। তবে সেটিও চলবে ৩ জুলাই পর্যন্ত। আগামী ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top