News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান, তারকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মোদীর
Image

নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান, তারকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মোদীর

বিজয়ওয়াড়া, ১২ জুন (হি. স.): অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারে অন্য ছবি দেখা গেল। টিডিপি প্রধানের শপথ অনুষ্ঠানে জনসেনার প্রধান পবন কল্য়াণের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, পবন কল্যাণ এবং তাঁর দাদা সুপারস্টার চিরঞ্জীবীর হাত ধরে তাঁদের মঞ্চে নিয়ে আসেন এবং গল্প করেন মোদী। সেই সঙ্গে একই মঞ্চে দেখা যায় দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তকেও। স্ত্রীকে নিয়ে রজনীকান্ত নায়ডুর শপথে হাজির হয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। লোকসভার পাশাপাশি অন্ধ্র বিধানসভাতেও দুর্দান্ত ফল করেছে তেলুগু দেশম পার্টি। তাঁর মন্ত্রিসভার ২৪ জন সদস্যও এদিন শপথ নেন। বিজয়ওয়াড়ায় চন্দ্রবাবুর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথগ্রহণের পর নাইডুকে অভিনন্দন জানান মোদী।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top