News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু পাচার প্রতিরোধ করতে বাল তস্করী সে আজাদী ২.০ নামক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
Image

শিশু পাচার প্রতিরোধ করতে বাল তস্করী সে আজাদী ২.০ নামক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন:
ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন এন্ড চাইল্ড রাইটস্ এবং স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে শিশু পাচার প্রতিরোধ করতে বাল তস্করী সে আজাদী ২.০ – নামে একটি সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয় সোমবার।

এদিন প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিসোর্স পার্সন সোনাক্ষী রাধিকা, ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা।

ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দেখা যাচ্ছে শিশু পাচারের ঘটনা সংঘটিত হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগ জনক বিষয়। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শিশু পাচারের ঘটনা রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিশুর সুরক্ষার জন্য পাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সচেতন হতে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয়।

তিনি আরো জানান, শিশুরা অবুঝ হয়। তাই এ বিষয়ে করে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন স্থানে সচেতন মূলক কর্মসূচিও আয়োজন করা হচ্ছে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top