News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তৃতীয়বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

তৃতীয়বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): আরও একবার প্রধানমন্ত্রীর কুর্শিতে নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিলেন মোদী। পরপর দু”বার পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রীত্ব সম্পূর্ণ করে টানা তৃতীয়বার দিল্লির মসনদে তিনি।

রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছন বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদী। ৭টা ২০ নাগাদ উপস্থিত হন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে পড়ন্ত বেলায় ছড়িয়ে পড়ে জাতীয় সঙ্গীতের সুর। সন্ধে ৭টা ২৪ মিনিটে শপথ নেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

জহরলাল নেহেরুর পর গত ছয় দশকে মোদীই প্রথম যিনি টানা তিনবার প্রধানমন্ত্রীত্ব পেলেন। রবিবাসরীয় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top