ক্রীড়া প্রতিনিধি আগরতলা।বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে বিগত বেশ কিছুদিন আগেই গঠন হয়েছে ইন্দু বাংলা স্পোর্টস ফ্রেন্ডসশিপ ফোরাম। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই ফোরাম খেলাধুলার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে। ফোরামের মুখ্য উপদেষ্টা হলেন বাংলাদেশের আসিকু রহমান মিকু। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ খেলাধুলার আয়োজন নিয়ে এবার রাজ্যে এলেন ফোরামের উপদেষ্টা। রাজ্যে এসেই তিনি শনিবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলেন। সাক্ষাৎকালে ফোরামের সদস্যরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ খেলাধুলার আয়োজন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দুই দেশের মধ্যে খেলাধুলার আয়োজনের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

ক্রীড়া মন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ফোরামের মুখ্য উপদেষ্টার
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















