News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুর ডিএসপিতে দুর্ঘটনা মৃত্যু স্থায়ী শ্রমিকের
Image

দুর্গাপুর ডিএসপিতে দুর্ঘটনা মৃত্যু স্থায়ী শ্রমিকের

দুর্গাপুর, ৮ জুন (হি. স.) : ফের দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক স্থায়ী কর্মীর। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল সেইলর দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহল। কারখানা সূত্রে জানা গেছে মৃতের নাম অমিত চ্যাটার্জি (৫৫)। তিনি র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (অপারেশন) বিভাগে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি একজন বাচিক শিল্পী। ঘটনার পর আবার কারখানার ভিতর শ্রমিক সুরক্ষায় প্রশ্ন উঠেছে।

ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন অমিতবাবু। শুক্রবার ভোরে ট্রিপলারে কাজ করার সময় কোনো ভাবে ওয়াগনের নিচে পড়ে যান তিনি। গুরুতর চোট পান অমিতবাবু। তড়িঘড়ি তাঁকে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন। কারখানার নিরাপত্তা গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির। অমিত চ্যাটার্জি দুর্গাপুর ইস্পাত নগরীর একজন বিখ্যাত বাচিক শিল্পী ছিলেন। তার মৃত্যুর খবরে দুর্গাপুর শিল্পী ও সংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমেছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top