News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিশনগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ট্রেনযাত্রীর
Image

কিশনগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ট্রেনযাত্রীর

কিশনগঞ্জ, ৮ জুন (হি.স.) : বিহারের কিশনগঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ট্রেনযাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে । মৃত যাত্রীর নাম মহম্মদ মুস্তাক আলম (৪৫)।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মৃতব্যাক্তি চাকুলিয়া থানার অধীন হাটওয়ার গ্রামের বরাটোলার বাসিন্দা। তিনি আনন্দ বিহার থেকে নর্থ ইস্ট এক্সপ্রেসে কিশনগঞ্জ আসছিলেন। তিনি ট্রেনেই অসুস্থতা বোধ করেন। ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালে তিনিও ট্রেন থেকে নেমে পড়েন। দু-এক পা হাঁটতেই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আরপিএফ কর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যান কিশনগঞ্জ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুস্তাক আলমকে মৃত বলেও ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেলযাত্রীর।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top