News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবকের রহস্যজনক মৃত্যু, খুনের সন্দেহ মায়ের
Image

যুবকের রহস্যজনক মৃত্যু, খুনের সন্দেহ মায়ের

আগরতলা, ৮ জুন: অটো উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। গতকাল রাতে ওই ঘটনায় রানীরবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু মৃতের মায়ের দাবি, ছেলেকে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অটো চালকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন মৃতের মা।

মৃতের মা জানিয়েছেন, গত পাঁচ বছর আগে পরিমল তাঁতির সাথে রানীরবাজার এলাকার বাসিন্দা মনিকা তাঁতির সাথে বিবাহ হয়েছিল। পরিমলের বাড়ি খোয়াই। বিয়ের পর থেকে সে শ্বশুরবাড়িতে থাকতে। তাদের বর্তমানে দুই সন্তান রয়েছে। গতকাল রাতে পুত্রবধূর তাদের ফোন করে জানিয়েছেন মাংস আনতে বাজারে গিয়ে  অটো উল্টো দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিমল। তাঁকে রানীরবাজার হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রাতে গাড়ি না পাওয়ায় তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল পুত্রবধু ও তাঁর মা। পরর্বতীতে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তি হাসপাতালে নিয়ে গেলও শেষ রক্ষা হল না। আজ ১১ টা নাগাদ তাদের কাছে খবর পরিমল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কিন্তু মায়ের অভিযোগ, পরিমলকে খুন করা হয়েছে। কারণ, অটো দূঘটনা হলে চালকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর দাবি, গাড়ি চাপা দিয়ে তাকে মারা হয়েছে।পরিবারের পক্ষ থেকে অটো চালকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন মৃতের মা।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top