News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্ছেদ রুখতে বনদপ্তর এর নিকট ডেপুটেশন দিল পেকুছড়ার উদ্বাস্তু পরিবারেরা
Image

উচ্ছেদ রুখতে বনদপ্তর এর নিকট ডেপুটেশন দিল পেকুছড়ার উদ্বাস্তু পরিবারেরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুন: ফের বনদপ্তরের আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করলেন পেকুছড়ার বাসিন্দারা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে প্রশাসন।

পানিসাগর মহকুমার পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় এখনো সরগরম রাজ্যের প্রশাসনিক মহল।  ৬ জুন তৃতীয় নোটিশ হওয়ার পর ৭ জুন অর্থাৎ শুক্রবার এলাকাবাসীরা ডেপুটেশন দিল জেলা বন আধিকারিক সুমন মল্লর কাছে।

এলাকাবাসীর বক্তব্য বন দপ্তরের আইন প্রয়োগের ক্ষেত্রে সার্বিকভাবে সমান ব্যবস্থা প্রয়োগ করতে হবে। এই এলাকায় ৩৬টি পরিবার জাইকা প্রজেক্টের জায়গা দখল করে দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ বসবাস করছে। তাদের নামেও নোটিশ করা হয়েছিল। কিন্তু তারা নোটিশের জবাব দেয়নি। গত একমাস যাবত কাঞ্চনপুরের বিভিন্ন এলাকা থেকে যে ৩০ থেকে ৩৫টি পরিবার এসে অস্থায়ীভাবে জায়গা দখল করে আছে তাদেরকে পরপর তিনটি নোটিশ বন দপ্তর থেকে ধরিয়ে দেওয়া হল এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃতীয় নোটিশ ছয় জুন পর্যন্ত অপেক্ষা করার পর মাইক সহযোগে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে।

কিন্তু এলাকাবাসীর বক্তব্য হলো উচ্ছেদ করা হলে পূর্বের যে ৩৬ টি পরিবার রয়েছে তাদেরও একই সাথে উচ্ছেদ করতে হবে। না হলে কেউ ই এই এলাকা ছাড়বে না। এমনকি আরক্ষা দপ্তরের সহযোগিতায় এই এলাকা ছাড়া দুর্ভ্যাদ্য হয়ে দাঁড়াবে। কারণ সরকারি নিয়ম সবার ক্ষেত্রে একই রকম। যারা পাঁচ বছর আগে এসেছে এবং বনদপ্তরের জায়গা দখল করেছে তাদের ক্ষেত্রে যে নিয়ম ইদানিং কাঞ্চনপুরের বিভিন্ন মহকুমা থেকে আসা ৩০-৩৫ টি পরিবারের ক্ষেত্রে ওই একই নিয়ম কার্যকর হতে বাধ্য। তা নিয়ে স্থানীয় এলাকাবাসীরা উত্তর জেলার বন আধিকারিক সুমন মল্লর কাছে এক ডেপুটেশন দেয়।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top