News Flash

  • Home
  • দেশ
  • মোদীর পাশে আছি; আমরা সবাই একসঙ্গে কাজ করব, জানিয়ে দিলেন নীতীশ
Image

মোদীর পাশে আছি; আমরা সবাই একসঙ্গে কাজ করব, জানিয়ে দিলেন নীতীশ

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): “মোদীর পাশে আছি…আমরা সবাই একসঙ্গে কাজ করব”, শুক্রবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে এই মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। তিনি বলেছেন, “বিহারের সমস্ত আটকে থাকা কাজ করা হবে। এটা খুবই ভালো ব্যাপার যে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই আপনার (প্রধানমন্ত্রী মোদী) সঙ্গে একসাথে কাজ করব।”

নীতীশ কুমার আরও বলেছেন, “আপনি রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, কিন্তু আমি চেয়েছিলাম আপনি আজই শপথ নেবেন। আপনি যখনই শপথ নেবেন, আমরা আপনার সাথে থাকব… আপনার নেতৃত্বে আমরা সবাই একসঙ্গে কাজ করব।” মোদীর প্রশংসা করে নীতীশ কুমার বলেছেন, “এদিকে-ওদিকে যাঁরা এবার জিতেছে না, তাঁরা পরের বার নিশ্চয়ই হারবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।”

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top