News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনডিএ একটি জোট যা সর্বাগ্রে দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : নরেন্দ্র মোদী
Image

এনডিএ একটি জোট যা সর্বাগ্রে দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): এনডিএ একটি জোট যা সর্বাগ্রে দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বললেন এনডিএ সংসদীয় দলের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন মোদী। এরপর তিনি বলেছেন, “আমি বলতে পারি, এনডিএ ভারতের রাজনৈতিক ব্যবস্থায় একটি জৈব জোট এবং অটল বিহারী বাজপেয়ী, প্রকাশ সিং বাদল, বালাসাহেব ঠাকরের মতো মহান নেতারা, যারা বীজ বপন করেছিলেন, এখন ভারতবাসী এনডিএ-র বিশ্বাসে জল দিয়েছে এবং সেই বীজকে ফলদায়ক করে তুলেছে। আমাদের সকলেরই এমন মহান নেতাদের উত্তরাধিকার রয়েছে এবং আমরা তা নিয়ে গর্বিত। গত ১০ বছরে আমরা একই উত্তরাধিকার, এনডিএ-র একই মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার এবং দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।”

মোদী বলেছেন, “সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। গণতন্ত্রে এটাই নীতি। কিন্তু দেশ পরিচালনার জন্য সার্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশের জনগণকে আশ্বস্ত করছি, সরকার চালানোর জন্য তাঁরা আমাদের যে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, আমাদের প্রচেষ্টা থাকবে যে আমরা ঐক্যমত্যের দিকে সচেষ্ট হব এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও খামতি রাখব না…এনডিএ প্রায় ৩ দশক পূর্ণ করেছে, এটি কোনও সাধারণ বিষয় নয়…আমি বলতে পারি এটাই সবচেয়ে সফল জোট।”

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top