News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধৈর্য ধরে দেখুন কী হতে চলেছে, একই উড়ানে তেজস্বী-নীতীশের দিল্লি যাত্রা নিয়ে ইঙ্গিতপূর্ণ জবাব লালু-পুত্রের
Image

ধৈর্য ধরে দেখুন কী হতে চলেছে, একই উড়ানে তেজস্বী-নীতীশের দিল্লি যাত্রা নিয়ে ইঙ্গিতপূর্ণ জবাব লালু-পুত্রের

নয়াদিল্লি, ৫ জুন (হি. স.): একদা ইন্ডি জোটের পুরোধা নীতীশ কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএ-তে। ভোট মেটার পর ইন্ডি জোটের বিপুল সাফল্যে রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতীশ কুমারের। ফলাফল প্রকাশ্যে আসার পর বুধবারই আরজেডি-র শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। তাঁর এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই অন্য সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি অঙ্ক কষা শুরু করেছে বিরোধী ইন্ডি শিবির?

ইন্ডি জোট কেন্দ্রে তাদের সরকার গড়ার চেষ্টা করবে কিনা জানতে চাইলে আরজেডি নেতা তথা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখুন কী হতে চলেছে। আর তাঁদের দুজনেরই একই বিমানে যাওয়া নিয়ে জানতে চাওয়া হলে তেজস্বী বলেন, আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের লোকসভা নির্বাচনে এনডিএর মিলিত আসন ২৯৪টি। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে মাত্র ২২ টি আসন বেশি শাসক জোটের। এর মধ্যে নীতীশের জেডিইউ-এর আসন সংখ্যা ১২টি, পাশাপাশি এনডিএ-র আর এক শরিক টিডিপির আসন সংখ্যা ১৬। একদা বিরোধী শিবিরের সঙ্গে থাকা এই দুই দলের যৌথ আসন ২৮। রাজনৈতিক মহলের দাবি, রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। সেই হিসেবে বুধে নীতীশ ও তেজস্বীর এই বিমান সফরে জাতীয় রাজনীতিতে রহস্য বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top