News Flash

  • Home
  • খেলা
  • হ্যাট্রিকের লক্ষ্যে আসাম রাইফেলস : আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে আজ দুই মাঠে তিনটি ম্যাচ
Image

হ্যাট্রিকের লক্ষ্যে আসাম রাইফেলস : আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে আজ দুই মাঠে তিনটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী তিনটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বিরতির দিন ছিল। টুর্নামেন্টের কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল পৌনে নয়টায় নন্দননগর স্কুল খেলবে প্রাচ্য ভারতি স্কুলের বিরুদ্ধে। একই মাঠে বেলা সোয়া একটায় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির খেলবে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকাল পৌনে ৯ টায় বড়দোয়ালি স্কুল ও আসাম রাইফেলস পাবলিক স্কুল পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, রবিবার টুর্নামেন্ট শুরু হয়ে দুদিনে দুই মাঠে তিনটি করে ছয়টি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আসাম রাইফেলস পাবলিক স্কুল পরপর দুটি ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। প্রথম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির কে ২৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির কে ৬৫ রানে পরাজিত করেছে। আগামীকাল আসাম রাইফেল  পাবলিক স্কুল তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক এর জন্য মাঠে নামবে। নন্দননগর স্কুল একটি মাত্র ম্যাচে বড়দোয়ালি স্কুলের বিরুদ্ধে খেলে সেটিতে ছয় উইকেটে জয়ী হয়ে আপাতত দ্বিতীয় শীর্ষে রয়েছে। আগামীকাল তারা দ্বিতীয় জয়ের উদ্দেশ্যে মাঠে নামছে। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির প্রথম ম্যাচে প্রাচ্য ভারতী স্কুলকে ১১৬ রানের ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুল এর কাছে ৬৫ রানে হেরে কিছুটা পিছিয়ে যেতে হয়েছে। আগামীকাল তাদের উদ্দেশ্য রয়েছে ফের জয়ে ফিরে আসা। এদিকে প্রণবানন্দ বিদ্যামন্দির প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বিদ্যাসাগর বিদ্যালয় কে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। বলা বাহুল্য, বড়দোয়ালী এবং প্রাচ্য ভারতি স্কুল পরপর দুই ম্যাচে পরাজয় স্বীকার করলেও তৃতীয় ম্যাচে জয় কে টার্গেট করে আগামীকাল তারা মাঠে নামার প্রস্তুতি নিয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top