News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদমত্ত অবস্থায় এমডিসির দেহরক্ষীর তান্ডব
Image

মদমত্ত অবস্থায় এমডিসির দেহরক্ষীর তান্ডব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: মদমত্ত অবস্থায় তান্ডব চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলেন এমডিসির দেহরক্ষী। ঘটনার বিবরনে জানা যায়, বীরচন্দ্র মনু ও কলসী এডিসি ভিলেজের এমডিসি সঞ্জীব রিয়াং এর দেহরক্ষী রাজিব দেবনাথ মদমত্ত অবস্থায় তান্ডব চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়। জানা যায় দেহরক্ষী রাজীব দেবনাথ প্রতিনিয়ত এইভাবে মদমত্ত অবস্থায় থাকে এমনটাই অভিযোগ। 

আজকের দিনেও মদমত্ত অবস্থায় বাইক নিয়ে বীরচন্দ্র মনু বাজারে তান্ডব চালাতে গিয়ে বাজারে শনি মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনার স্বীকার হয়।  পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা ঘটনাস্থল থেকে দেহরক্ষীকে জঙ্গল থেকে উঠিয়ে আনলে সে পুনরায় বাইক নিয়ে চলে যাবার পথে বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন এলাকায় পুনরায় দুর্ঘটনার শিকার হয় বলে জানান স্থানীয়রা। 

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা দেয়।  এতে করে দেহরক্ষী রাজীব দেবনাথের পা ভেঙ্গে যায় বলে জানায় স্থানীয়রা।  দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় তার সঙ্গে সার্ভিস রিভলবার ছিলো বলে জানা যায়।  এ নিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে সে কি করে ডিউটি অবস্থায় সুরাপান করে এইধরনের তান্ডব চালাচ্ছে।

আজকের দিনে দেহরক্ষীর ডিউটি না থাকলে তবে তার সাথে কেন সার্ভিস রিভলবার রাখা হয়েছে।  এই নিয়ে প্রশ্ন করছে সাধারন লোকজনেরা।  দুর্ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দেহরক্ষীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এখন দেখার বিষয় দেহরক্ষীর এই ধরনের তান্ডবের বিরুদ্ধে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top