News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিআরআই  ও বিএসএফ- এর যৌথ অভিযানে ১৫ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

ডিআরআই  ও বিএসএফ- এর যৌথ অভিযানে ১৫ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সর সাফল্য পেল বিএসএফ ও ডিআরআই। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট।

ডিআরআই- এর গোপন খবরের ভিত্তিতে বর্ডার আউট পোস্ট (বিওপি) মোহনপুরের দায়িত্বে থাকা  ৪২ নং ব্যাটালিয়ানের বিএসএফ সৈন্যদের দ্বারা একটি পরিকল্পিত যৌথ অভিযান চালানো হয়েছিল।  অভিযানের সময়, একটি মারুতি এক্স এল ৬ গাড়িটি( এ এস ১১ এ বি ৩৬৯০) শিলচর থেকে খোয়াই হয়ে আগরতলা যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেই গাড়িটিকে আটক করে বিএসএফ জওয়ানরা। গাড়িটির তল্লাশিতে ইয়াবা ট্যাবলেটের ১৫ টি প্যাকেট উদ্ধার করা হয়েছে।  গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top