News Flash

  • Home
  • Uncategorized
  • দিলীপ ঘোষ হত্যা মামলার আসামী পালিয়ে গেল আদালত থেকে, ঘোষণা হল না রায়
Image

দিলীপ ঘোষ হত্যা মামলার আসামী পালিয়ে গেল আদালত থেকে, ঘোষণা হল না রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট৷৷ ফের পিছিয়ে গেল রাজধানীতে সংঘটিত চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যা মামলায় রায় DILIP GHOSHঘোষণা৷ গত বুধবারের পর সোমবারও পিছিয়ে গিয়েছে রায় ঘোষণা৷ সোমবার জেল কাস্টডি থেকে একজন আসামী পালিয়ে গিয়েছে বলে খবর৷ এর প্রেক্ষিতে এদিন রায় ঘোষণা স্থগিত হয়ে যায়৷ জানা গিয়েছে, ঐ আসামী জামিনে মুক্ত ছিল৷ তারপরও আদালতের নির্দেশে আসামী হাজির হয়েছিল এবং পরবর্তী সময়ে আদলতের হেপাজত থেকে পালিয়ে গিয়েছে৷ গত বুধবার বিচারক আদলতে অনুপস্থিত থাকায় রায় ঘোষণা হয়নি৷ তাই পরবর্তী দিন ধার্য্য করা হয়েছিল সোমবার৷ এই মামলার রায় ঘোষণার পরবর্তি দিন কবে ধার্য করা হয়েছে তা এখনও আদালত সূত্রে জানা যায়নি৷
২০১৩ সালের ৯ নভেম্বর আগরতলা শহরে নৃশংসভাবে খুন হন দিলীপ ঘোষ৷ রামনগর নয় নম্বর রোডের একটি ড্রেইন থেকে পুলিশ গৌতম দিলীপ ঘোষের মৃতদেহ উদ্ধার করে৷ এখনও পর্যন্ত পুলিশের তদন্তে যা খবর আগরতলা পুর নিগমের নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই মাফিয়া গোষ্ঠীর রেশারেশিতে খুন হন দিলীপ ঘোষ৷ ঘটনার পর পুলিশ তদন্ত চালিয়ে নয়জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে৷ তারা হলেন, আবু সাহেদ, ইয়াসিন মিয়া, প্রাণতোষ দাস, জগদীশ রবিদাস, নীহার রঞ্জন দাস, দিপদ মিয়া, সুব্রত ঘোষ, মুজিবর রহমান এবং বলরাম রাজভর৷ পুলিশ সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও দুইজন মুজিবর ও বলরাম এখনও পলাতক৷ পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ৷ দীর্ঘদিন জেলে রেখেই তাদের বিচার প্রক্রিয়া চলে৷ এর মধ্যে শারীরিক অসুস্থতার জন্য দীপক মিয়া এবং সুব্রত ঘোষকে জামিন দেওয়া হয়৷ এদিকে, সুব্রত পালিয়ে যায়৷ বাকিদের জেলে রেখেই বিচার প্রক্রিয়া চলে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top