News Flash

Image

দিল্লিতে সব ক’টি আসনেই এগিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৪ জুন (হি. স.) : দিল্লি ও পঞ্জাব দুই জায়গাতেই সরকার রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলের। কিন্তু লোকসভা নির্বাচনে গণনার এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দিল্লি বা পঞ্জাব কোনও জায়গাতেই বিশেষ সুবিধা করতে পারছে না কেজরির দল। বেলা ১২টা পর্যন্ত হিসেব, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে ৭টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত দাঁত ফোটানোর সুযোগই পাচ্ছে না আম আদমি পার্টি।

এদিকে আবার পঞ্জাবেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই কেজরিওয়ালের দল। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে। শিরোমণি অকালি দলের লিড রয়েছে ২টি আসনে এবং নির্দলরা এগিয়ে রয়েছে ২টি আসনে। যদিও ভোটগণনা এখনও চলছে এবং যেকোনও সময়ে খেলা ঘোরার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top