News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের মহানির্ণয়; লোকসভা নির্বাচনের ভোটগণনা, সুরক্ষা আঁটোসাঁটো
Image

দেশের মহানির্ণয়; লোকসভা নির্বাচনের ভোটগণনা, সুরক্ষা আঁটোসাঁটো

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): শুরু হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। দেশজুড়ে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রথমে গোণা হচ্ছে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং-এর ব্যালট এবং সবশেষে ইভিএম-এর ভোট গণনা হবে। ৫৪৩টি সংসদীয় আসনের ৫৪২টি কেন্দ্রের জন্য প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে এদিন। প্রসঙ্গত, বিজেপি আগেই সুরাট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।

গত ১৯ এপ্রিল থেকে ৭-দফায় লোকসভা ভোট হয়েছে দেশে। পশ্চিমবঙ্গে ৭ দফাতেই ভোট হয়েছে। এবার গণনা ও ফলপ্রকাশের প্রতীক্ষা। প্রথম দফার ভোট হয়েছিল ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল হয়েছিল দ্বিতীয় দফার ভোট, এরপর ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ হয়, ১৩ মে হয় চতুর্থ দফার ভোটগ্রহণ, ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ হয়েছিল, এরপর ২৫ মে হয় ষষ্ঠ দফার ভোট এবং সপ্তম তথা অন্তিম দফার ভোট হয় ১ জুন। ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ২৭২টি লোকসভা আসন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওডিশা বিধানসভা নির্বাচনের ভোটগণনাও হচ্ছে এদিন, পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও গণনা করা হচ্ছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top