News Flash

  • Home
  • Uncategorized
  • এবার শচীনের কাছ থেকে বিএমডবলু গাড়ি উপহার পাচ্ছেন সিন্ধু
Image

এবার শচীনের কাছ থেকে বিএমডবলু গাড়ি উপহার পাচ্ছেন সিন্ধু

মুম্বাই, ২২ আগস্ট (হি.স.) : এবার সিন্ধুকে বিএমডবলু গাড়ি উপহার দিতে চলেছেন শচীন তেন্ডুলকর| রিও অলিম্পিকে sachin tendulkarমহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো জেতার জন্যই মাস্টার ব্লাস্টার তাঁকে এই দেবেন পলে জানিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব (টুর্নামেন্ট) পুন্নাইয়া চৌধুরী| চার বছর আগে লন্ডন অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ফেরার পর হায়দরাবাদেরই অপর এক শাটলার সাইনা নেহওয়ালকেও বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন শচীন| এবার সিন্ধুকেও সেই একই উপহার দিতে চলেছেন এবারের অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত|
তবে শচীন তেন্ডুলকারের কাছ থেকে এর আগেও গাড়ি উপহার পেয়েছেন সিন্ধু | ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য সিন্ধুকে মারুতি সুহফট গাড়ি উপহার দিয়েছিলেন শচীন| এবার আরও ভাল গাড়ি পাচ্ছেন সিন্ধু| গাড়িটি কিনেছেন শচীনের ঘনিষ্ঠ বন্ধু তথা হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুন্ডেশ্বরনাথ| আগামী ২৮ আগস্ট সিন্ধুর হাতে সেই গাড়ির চাবি তুলে দেবেন শচীন|
প্রসঙ্গত, সিন্ধুই প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা তথা ভারতের একমাত্র মহিলা অলিম্পিয়ান যিনিরুপোর পদক জয় করলেন| অলিম্পিক ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে পরাস্ত হন এই ২১ বছর বয়সী হায়দরাবাদি সুন্দরী| ইতিপূর্বেই বেশকিছু সংস্থা তাঁকে আর্থিক পুরস্কার প্রদান করবেন বলেও জানা গেছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top