News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচন, আজ গণনা, অধীর আগ্রহে গোটা দেশ
Image

লোকসভা নির্বাচন, আজ গণনা, অধীর আগ্রহে গোটা দেশ

নয়াদিল্লি, ৪ জুন : এক ঐতিহাসিক সন্ধিক্ষনে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। দিল্লির মসনদে কে বসতে চলেছে? তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, নাকি অপ্রত্যাশিতভাবে ইন্ডি জোট ক্ষমতা দখল করবে, সমস্ত জল্পনার অবসান হতে আর মাত্র কিছুটা সময় বাকি।

লোকসভা নির্বাচনের আজ হবে গণনা। ইতিমধ্যেই গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট, গণনা কর্মীরা প্রবেশ করেছেন। সারিবদ্ধভাবে ইভিএম রাখা হয়েছে। সকাল আটটা বাজতেই ব্যালট পেপারে প্রথমে ভোটের গণনা হবে। এরপর শুরু হবে ইভিএম বন্দী জনতার রায় গুনার কাজ।

বিজেপি এবং বিরোধীরা, প্রত্যকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিজেপির দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। বিজেপি আবারও দেশের শাসকের কুর্সিতে বসছে। অন্যদিকে, ইন্ডি জোট প্রত্যয়ের সুরে বলছে, কেন্দ্রে ক্ষমতার পালাবদল হবেই। ইন্ডি জোটের নেতৃত্বেই দিল্লিতে সরকার গঠন হবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top