News Flash

  • Home
  • দেশ
  • ভোটে ‘জল কমেছে’ খোঁচা শুভেন্দুর
Image

ভোটে ‘জল কমেছে’ খোঁচা শুভেন্দুর

কলকাতা, ৩ জুন (হি. স.) : “কেন্দ্রীয় বাহিনী যেটুকু করতে পেরেছে, তার ফল দেখা যাচ্ছে”। সোমবার সংবাদমাধ্যমে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সপ্তম তথা শেষ দফায় কলকাতার দুটি আসনেই উনিশের লোকসভা ভোটের তুলনায় ভোট কম পড়ছে। কলকাতা দক্ষিণ আসনে ২০১৯ সালের লোকসভা ভোটে প্রায় ৭০ শতাংশ (৬৯.৮২) ভোট পড়েছিল। এবার ভোট পড়েছে ৬৭ শতাংশ ( ৬৬.৯৫)। অর্থাৎ ৩ শতাংশ কম ভোট পড়েছে। যার অর্থ কমপক্ষে ৫০ হাজার ভোট কম পড়েছে আগের লোকসভার তুলনায়। কারণ, এই আসনে ভোটারের সংখ্যা প্রায় ১৮ লক্ষ।

একই ভাবে কলকাতা উত্তর লোকসভায় উনিশের নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ শতাংশ (৬৫.৮৩) ভোট। এবার ভোট পড়েছে ৬৪ শতাংশ (৬৩.৫৯) ভোট। অর্থাৎ গত লোকসভার তুলনায় ২ শতাংশ ভোট কম পড়েছে।

সোমবার এ ব্যাপারে শাসক দলকে খোঁচা দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে কঠোর ভাবে ভোট করালে দুধে জল মেশানো বন্ধ হয়ে যাবে। সবটা যে কেন্দ্রীয় বাহিনী করতে পেরেছে তা নয়। তাদেরও প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কিন্তু যেটুকু হয়েছে তার ফল দেখা যাচ্ছে”।

শুধু এই দুটি আসন নয়, উনিশের লোকসভা ভোটের তুলনায় ২ শতাংশ ভোট কম পড়েছে যাদবপুর লোকসভায়, ৩ শতাংশ দমদমে, বসিরহাটে ১ শতাংশ, জয়নগরে ২ শতাংশ, মথুরাপুরে প্রায় ৩ শতাংশ ভোট কম পড়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্রেও আগের ভোটের তুলনায় অতি সামান্য হলেও কম ভোট পড়েছে। উনিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে পড়েছিল ৮১.৯৮ শতাংশ ভোট। এবার ৮১.০৪ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top