News Flash

  • Home
  • খেলা
  • অতিরিক্ত খাতে শতরান পেয়ে ভবনস্-এর প্রাচ্যভারতী জয়
Image

অতিরিক্ত খাতে শতরান পেয়ে ভবনস্-এর প্রাচ্যভারতী জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।অতিরিক্ত খাতে শতরান পেয়ে সমৃদ্ধ ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের স্কোর। বিশেষ করে এই স্কোরের সুবাদে দুর্দান্ত ১১৬ রানের ব্যবধানে জয় পেয়ে লীগ সূচনা করেছে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির। পরাজিত হয়েছে প্রাচ্য ভারতী স্কুল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটার্সরা তেমন রান পায়নি, তবে অতিরিক্ত খাতে প্রাপ্ত ১১৪ রানের উপর ভর করে দুর্দান্ত ১৬৮ রানের ইনিংস গড়ে তুলে ভবনস্। দলের পক্ষে অঞ্জুলিকা সূত্রধরের ১৩ রান, স্নিগ্ধা পাল এর ১২ রান ও সানিয়া খাতুনের ১১ রান উল্লেখ করার মতো। প্রাচ্য ভারতীর বর্ণালী দাস, তনয়া বিশ্বাস, বৃষ্টি সরকার ও অনিশা সেন প্রত্যেকটি একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রাচ্য ভারতীর মেয়েরা ভীষণভাবে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ছয় জন শূন্য হাতে প্যাভেলিয়নে ফেরে। তারাও অতিরিক্ত খাতে ভালোই রান পেয়েছিল। অতিরিক্ত ৪৭ রানকে পুঁজি করে মোট ৫২ রানে প্রাচ্য ভারতীর মেয়েরা ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ১৫.৫ ওভার খেলে। ভবনস্ ত্রিপুরার সৌনাক্ষী ভৌমিক তিন রানে তিনটি, অঞ্জুলিকা সূত্রধর ৫ রানে এবং উক্তি দাস সাত রানে দুটি করে উইকেট পেয়েছে। প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব পেয়েছে অঞ্জলিকা সূত্রধর।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top