News Flash

Image

সাপের কামড়ে আহত নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ খুন: গ্রীষ্মকালীন ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজস্মিতা। বারান্দায় লোহার গ্রীলের ভেতরে খেলা করছিল একা একাই। হঠাৎ গ্রীল থেকে পড়ে একটি সাপ । কিছু বুঝে উঠার আগেই সাপটি চোখের পলকে রাজস্মিতাকে কামড়ে সামনের বাগানে পালিয়ে যায়। ঘটনাটি আজ দুপুর ১ টায় খোয়াই গনকীতে। তার চিৎকার শুনে বাড়ীর ভেতর থেকে দাদু দিদা ছুটে এসে রাজস্মিতাকে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অরিন্দম দেববর্মা তাকে আগরতলা গোবিন্দ ভল্লব পন্থ হাসপাতালে পাঠিয়ে দেন। সংবাদ লেখার সময় পারিবারিক সূত্রে খবর বর্তমানে বিপদমুক্ত সে ।

উল্লেখ্য রাজস্মিতা খোয়াই আনন্দ মার্গ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । গত এক পক্ষকালের মধ্যে এ নিয়ে তিনটি সাপে কামড়ানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খোয়াই হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় গনকী এলাকায় ভীতির সঞ্চার হয়েছে ।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top