News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করতে সচেষ্ট লংতরাই ভ্যালী মহকুমা প্রশাসন
Image

শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করতে সচেষ্ট লংতরাই ভ্যালী মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২ জুন: ভোট গননার  দিন যাতে শান্তি সম্প্রতি  বজায় থাকে তার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে লংতরাইভ্যালী মহকুমার মনু আরক্ষা দপ্তর। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়।

পাশাপাশি বিভিন্ন এলাকায় মনু এসডিপিও রাজু রিয়াং এর নেতৃত্বে চলছে ফ্ল্যাগমার্চ ও এলাকায় টহলদারি করছে পুলিশ ও টিএসআর জোয়ানরা।

এখানে উল্লেখ্য লংতরাইভ্যালী মহকুমা অফিসে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের করমছড়া ও ছামনু বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে। গত বিধানসভা নির্বাচনে ভোট গননার দিন দুটি রাজনৈতিক দলের রণক্ষেত্রে পরিণত হয়েছিল লংতরাইভ্যালী মহকুমা অফিস চত্বর।

যদিও লোকসভা নির্বাচনে এমন কোন অপ্রতিকর ঘটনার সম্ভাবনা তেমন নেই।  তারপরও কোন ধরনের ঝুঁকি নিতে নারাজ মনু আরক্ষা দপ্তর। এসডিপিও রাজু রিয়াং জানান নির্বাচনি ফলাফল যাইহোক না কেন গোটা মহকুমা জুড়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর পুলিশি ব্যবস্হা কায়েম করা হবে। ফ্ল্যাগমার্চ করে আমরা এটাই জানান দিতে চাই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখাটাই আরক্ষা দপ্তরের মুখ্য উদ্দেশ্য।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top