News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুব সমাজ আগামী দিনে দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ, তাদের গড়ে তুলতে বিশেষ নজর দিতে হবে: মুখ্যমন্ত্রী
Image

যুব সমাজ আগামী দিনে দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ, তাদের গড়ে তুলতে বিশেষ নজর দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: যুব সমাজ আগামী দিনে দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলার দিকে বিশেষ নজর দিতে হবে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক মহলকে। রবিবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা বড়দোয়ালী এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয় রবিবার আগরতলা টাউনহলে। অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছেন এদিন।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুবসমাজ আগামীর ভবিষ্যৎ। তারাই রাজ্য সহ দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনা নয় খেলাধুলা এবং অন্যান্য শিক্ষনীয় বিষয়ের দিকেও ছাত্র-ছাত্রীদের গুরুত্ব সহকারে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, অনেক ছাত্র-ছাত্রীকে দেখা যায় তারা দেশে থেকে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করে অন্য দেশে পাড়ি দেয়। যার ফলে দেশের উন্নয়ন পিছিয়ে পড়ে। তাই নিজের দেশের প্রতি প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু করাই মূল লক্ষ্য হওয়া উচিত। তাই তিনি এদিন ছাত্র-ছাত্রীদের কাছে আহ্বান রাখেন তারা যেন প্রতিষ্ঠিত হয়ে রাজ্য এবং নিজের দেশের জন্য নিজেকে নিয়োজিত করে। রাজ্যসহ দেশের স্বার্থে পরিষেবা প্রদান করায় যুব সমাজের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন বলে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top