News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় বাবা
Image

একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় বাবা

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২ জুন: নিজের একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন এক অসহায় বাবা।
জানা গেছে, মেলাঘর তেলকাজলা স্কুল সংলগ্ন এলাকার আশীষ কুমার ভৌমিকের ছেলে কৃষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন। কৃষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গত তিন মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর হঠাৎ তার চোখের দৃষ্টিশক্তি চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

কিন্তু সেখানেও তার ভালো চিকিৎসা হচ্ছিল না পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গোহাটি এবং পরে নেওয়া হয় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

একদিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে অন্যদিকে সে কথাও বলতে পারছেনা। এই অবস্থায় তার বাবা আশীষ কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায়। আশীষ কুমার সাহা জানিয়েছেন উনার যা অর্থ ছিল ছেলের চিকিৎসার জন্য সবকিছুই দিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও ছেলের সুস্থ হয়নি। বর্তমানে আশীষ কুমার সাহা নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন। ছেলের জীবন বাঁচাতে এবং ছেলের চিকিৎসার জন্য আশীষ কুমার ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন সরকার যেন উনার ছেলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top