News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহিরাগত যুবকের দ্বারা জিবি হাসপাতালে রক্তাক্ত চিকিৎসক, থানায় মামলা
Image

বহিরাগত যুবকের দ্বারা জিবি হাসপাতালে রক্তাক্ত চিকিৎসক, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ফের জিবি হাসপাতালে বহিরাগতদের দ্বারা আক্রান্ত হলেন এক চিকিৎসক। ঘটনাটি রবিবার জিবি হাসপাতালে। ঘটনায় আক্রান্ত চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তার মাথায় সেলাই লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসক।

ঘটনার বিবরণে জানা যায়, জিবি হাসপাতালের তৃতীয় বর্ষের এক পিজি চিকিৎসক নিজ দায়িত্ব পালন করতে হাসপাতালে এসেছিলেন। তখনই একটি স্কুটিতে করে তিনজন পার্কিং বিষয় নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে ঝামেলায় জড়ায়। ওই চিকিৎসককে অসভ্য ভাষায় গালিগালাজ করে। যদিও হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং এক পুলিশকর্মী ছুটি এলে স্কুটিতে থাকা তিন যুবক পালিয়ে যায়।

আক্রান্ত চিকিৎসক তখন স্কুটির নাম্বার নোট করার জন্য আরেকটু সামনে গেলে সেখানে স্কুটিতে থাকা ওই তিন যুবকসহ আরো কয়েকজন চিকিৎসককে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন হাতের কড়া খুলে ওই চিকিৎসকের মাথায় ভীষণভাবে আঘাত করে। যাতে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞা হারিয়ে ঘটনাস্থলে পড়ে যান চিকিৎসক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবকেরা। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে ওই চিকিৎসককে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার মাথায় সেলাই লেগেছে। সারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে এ ধরনের বহিরাগতদের আনাগোনার ফলে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো, দাবি জানিয়েছেন আক্রান্ত চিকিৎসক।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top