News Flash

Image

ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুললেন রোগীর পরিবারের সদস্যরা। এবারে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এক সর্বশিক্ষার শিক্ষকের। মৃত শিক্ষকের নাম অধিকর দেবনাথ(৫৩)। ভুল ইনজেকশন এর ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমনই দাবি পরিবারের সদস্যদের। এদিকে রোগী মৃত্যুর সাথে সাথে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ।

মৃত ব্যক্তির মেয়ের অভিযোগ, শনিবার তার বাবা শারীরিক অসুস্থতাবোধ করলে ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হিমোগ্লোবিনের একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তারপর থেকেই ওই ব্যক্তির শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। তবে হাসপাতালে আসার পর কোন চিকিৎসা করেনি জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। এমনই অভিযোগ রোগীর পরিবারের। শেষ পর্যন্ত রবিবার দুপুরে হাসপাতালের স্বাস্থ্য শেষ পর্যন্ত রবিবার দুপুরে হাসপাতালের শেষ পর্যন্ত রবিবার দুপুরে একটি ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশন দেওয়ার পরই নাকি ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমনই অভিযোগ রোগীর পরিজনদের।

সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র উত্তেজনা। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন রোগীর পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজনেরা। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছুটে আসে পুলিশ।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top