News Flash

  • Home
  • দেশ
  • ৪ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, ইন্ডি জোটকে তোপ পীযূষের
Image

৪ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, ইন্ডি জোটকে তোপ পীযূষের

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): বিরোধীদের প্রতি অভিযোগ-সহ ৪ দফা দাবি নিয়ে রবিবার নির্বাচন কমিশনে গেল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল এদিন মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছে। তুলে ধরেছেন নিজেদের বক্তব্য।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছে এবং তাঁদের ৪টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছে। একটি হল, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, গণনা প্রক্রিয়ায় নিয়োজিত প্রতিটি আধিকারিককে নির্ধারিত প্রক্রিয়ার ক্ষুদ্রতম বিবরণের সঙ্গে সম্পূর্ণরূপে পরিচিত হতে হবে এবং নির্বাচন কমিশনের সমস্ত প্রোটোকলের সঙ্গে নিষ্ঠার সাথে জড়িত থাকতে হবে।”
পীযূষ গোয়েল আরও বলেছেন, “দ্বিতীয়ত, গণনা ও ফলাফল ঘোষণার সময় নির্বাচনী প্রক্রিয়ার সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তৃতীয়ত, নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার নিয়মতান্ত্রিক প্রচেষ্টাকে বিবেচনায় নেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া…।” বিরোধীদের আক্রমণ করে পীযূষ গোয়েল বলেছেন, “ভারতের শক্তিশালী নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে তাঁদের উদ্যমতা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর সরাসরি আক্রমণ।”

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top