News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে চর্চা মোদীর, দিনভর নানা বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
Image

রেমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে চর্চা মোদীর, দিনভর নানা বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসেন। বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রেমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রবিবারের বৈঠকে ঘূর্ণিঝড় “রেমাল”-এর প্রভাব নিয়ে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছিল। মিজোরাম, অসম, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরায় ভূমিধস ও বন্যার কারণে মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সরকার ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত রাজ্যের প্রতি পূর্ণ সহায়তা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রককে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য নিয়মিত বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অনেকগুলি বিষয়ে সারা দিনে সাতটি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির পর্যালোচনা করেছেন। এছাড়াও দেশের তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বর্তমানে কি পর্যায়ে আছে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আসন্ন পরিবেশ দিবসের প্রস্তুতি নিয়েও তিনি মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এছাড়াও একশো দিনের কর্মসূচী নিয়েও বিস্তারিত পর্যালোচনা করার কথা।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top