News Flash

  • Home
  • দিনের খবর
  • পারদের ওঠানামা অব্যাহত তিলোত্তমায়, উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে
Image

পারদের ওঠানামা অব্যাহত তিলোত্তমায়, উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে

কলকাতা, ২ জুন (হি.স.): তাপমাত্রার পারদের ওঠানামা অব্যাহত রয়েছে তিলোত্তমায়, কখনও বাড়ছে আবার কখনও কমছে। ভ্যাপসা গরমও অব্যাহত রয়েছে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় যদিও রবিবারের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় অবশ্য নেই কলকাতা। সোমবার ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া। এছাড়াও মঙ্গলবার বৃষ্টি চলবে কিছু জেলায়। দুই ২৪ পরগনা ছাড়াও ওই দিন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top