News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মর্মান্তিক মৃত্যু মেধাবী ছাত্রীর, শেষকৃত্যের জন্য বাবার কাছে নেই টাকা
Image

মর্মান্তিক মৃত্যু মেধাবী ছাত্রীর, শেষকৃত্যের জন্য বাবার কাছে নেই টাকা

আগরতলা, ১ জুন: মর্মান্তিক মৃত্যু মেধাবী ছাত্রীর। শেষকৃত্যের ধর্মীয় অনুষ্ঠানের জন্য অসহায় বাবার কাছে টাকা নেই। প্রতিবেশীদের সহযোগিতায় শেষকৃত্য হয়েছে। তবে, শারীরিক কি সমস্যার জন্য তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত বুধবার উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকার বাসিন্দা সাবনুর বেগম(১২) অসুস্থ হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা সাথে সাথো তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবনুরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। তারপরেও মেয়েটিকে বাঁচানো যায়নি। 

সাবনুরের বাবা-মা জানিয়েছেন, মেয়েটি পড়াশোনার সাথে জমিতেও কাজ করতো। তবে, শারীরিক কি সমস্যার জন্য তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

এদিকে অসহায় বাবা-মা তাদের ১২ বছরের মেয়ে সাবনুর বেগমের শেষকৃত্যের জন্য প্রতিবশিদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সবার সহযোগিতার মাধ্যমেই শেষকৃত্য হয়েছিল। এমনকি সাবনুর অসুস্থ হওয়ার পর জিবি হাসপাতালে আনার সময়ও সাহায্য করেছিলেন প্রতিবেশিরাই।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top