News Flash

Image

পিস্তল উদ্ধারকান্ডে ধৃত আরও এক

আগরতলা, ১ জুন: পিস্তল উদ্ধারকান্ডে জড়িত এক যুবতীকে গ্রেফতার করেছে জিআরপি। আজ তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২৪ মে গোপন সংবাদের ভিত্তিতে আগরতল রেলস্টেশন থেকে সন্দেহভাজন একজন ছেলে ও মেয়েকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল পুলিশ। তাতে তাদের কাছ থেকে ৯ এমএম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল। ধৃৃতরা হলেন, উত্তর মহারানীপুরের বাসিন্দা করণ দের্ববমা এবং প্রিয়া দের্ববমা। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল। 

পুলিশী তদন্তে পিস্তলকান্ডে আরও এক যুবতীর নাম উঠে আসে। গতকাল তাকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে কল্যাণপুরের বাসিন্দা রেমরেমী দেববর্মা(২০)। তাকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top