News Flash

  • Home
  • দেশ
  • মির্জাপুরে ভোটের ডিউটিতে যাওয়ার পথে একসঙ্গে ২৩ জনের হিটস্ট্রোক, মৃত্যু ৬ হোমগার্ডের
Image

মির্জাপুরে ভোটের ডিউটিতে যাওয়ার পথে একসঙ্গে ২৩ জনের হিটস্ট্রোক, মৃত্যু ৬ হোমগার্ডের

উত্তর প্রদেশ, ৩১ মে (হি. স.) : শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। শেষবেলার ইভিএম নিয়ে বুথে বুথে যাচ্ছেন ভোটকর্মীরা। এর মধ্যে ভোটের ২৪ ঘণ্টা আগেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের মির্জাপুরে। একসঙ্গে ২৩ জন হোমগার্ড অসুস্থ হয়ে পড়লেন। ডিউটিতে যাওয়ার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন তাঁরা। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

চিকিৎসকরা জানিয়েছেন, এই জওয়ানদের যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাঁদের সবাই জ্বরে আক্রান্ত ছিল, রক্তচাপও বেশি ছিল। প্রচণ্ড গরমে তাঁদের মৃত্যু হয় বলেই অনুমান চিকিৎসকদের।

এদিন বিভিন্ন এলাকা থেকে কর্মীদের ভোটের কাজে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল। মির্জাপুরের পলিটেকনিক মাঠ থেকে একটি দল বেরিয়ে যখন গন্তব্যের দিকে যাচ্ছে, তখন আচমকাই হোমগার্ডের সদস্যরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে যেতে থাকেন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আরবি লাল জানিয়েছেন, মোট ২৩ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার জ্বরের পাশাপাশি, রক্তচাপ বেশি আছে, রক্তে সুগারের মাত্রাও বেশি। তিনি আরও জানান, ব্রেন স্ট্রোকের লক্ষণ দেখা গিয়েছে তাঁদের মধ্যে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে আরও।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top