ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অভিনন্দন বার্তা এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারের প্রতি প্রেরিত এক অভিনন্দন বার্তায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে আগামী দিনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আরও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাবে বলে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মুখ্যত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালন কমিটি গঠিত হওয়ার প্রেক্ষাপটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বাতাবরণের ভূয়ষী প্রশংসা করে আগামী দিনেও তা জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। টিএফএ-র সভাপতি প্রণব সরকার, উনার পুরো টিম নিয়ে যেভাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কে বিশেষ করে ত্রিপুরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দৃঢ় সংকল্প হয়ে কাজ করছেন সে বিষয়েও তিনি দৃঢ়তার সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

টি এফ এ-র সভাপতির প্রতি কল্যান চৌবের অভিনন্দন বার্তা
Tags:
Releated Posts
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…


















