News Flash

  • Home
  • দেশ
  • তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত বিহারে, ঔরাঙ্গাবাদে তাপপ্রবাহে মৃত্যু ৫ জনের
Image

তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত বিহারে, ঔরাঙ্গাবাদে তাপপ্রবাহে মৃত্যু ৫ জনের

পাটনা, ৩১ মে (হি.স.) : নালন্দা থেকে ঔরাঙ্গাবাদ, তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বিহারে। অত্যধিক গরমের দাপটে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। শুধু অসুস্থই নয়, মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিহারের ঔরাঙ্গাবাদে দাবদাহে মৃত্যু হয়েছে ৫ জনের। তাপমাত্রা বৃদ্ধির ফলে গরমে ৫ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ঔরাঙ্গাবাদের জেলাশাসক শ্রীকান্ত শাস্ত্রী বলেছেন, “হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আমরা সঠিক কারণ জানতে পারব। হিট স্ট্রোকের ক্ষেত্রে আমরা ব্যবস্থা করেছি, রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়ার জন্য কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা বিনামূল্যে ওআরএস বিতরণ করছি।”

অত্যধিক গরমে নাজেহাল অবস্থা বিহারের নালন্দাতেও। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক মানুষ। নালন্দায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকায় সদর হাসপাতাল রোগীদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজীব রঞ্জন বলেছেন, “এই মুহূর্তে, শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে… এই তাপপ্রবাহে বাইরে বের হওয়া উচিত নয়, বিশেষ করে প্রবীণ নাগরিক এবং শিশুদের। রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top