News Flash

  • Home
  • দেশ
  • ওডিশার সুন্দরগড়ে অস্বাভাবিক মৃত্যু ১৬ জনের, দাবদাহে প্রাণহানি বলেই সন্দেহ
Image

ওডিশার সুন্দরগড়ে অস্বাভাবিক মৃত্যু ১৬ জনের, দাবদাহে প্রাণহানি বলেই সন্দেহ

রৌরকেলা, ৩১ মে (হি.স.): ওডিশার সুন্দরগড় জেলায় অস্বাভাবিক মৃত্যু হল ১৬ জন রোগীর। দাবদাহে এই প্রাণহানি বলেই সন্দেহ করা হচ্ছে। শুক্রবারই রৌরকেলা সরকারি হাসপাতালে (আরজিএইচ) আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬। রৌরকেলার এই হাসপাতালেই মৃত্যু হয়েছে ১২ জনের, সবমিলিয়ে সুন্দরগড় জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

আরজিএইচ-এর সুপার সুধারানি প্রধান জানিয়েছেন, “৮ জনকে মৃত অবস্থায় আনা হয়, হাসপাতালে পৌঁছনোর পর আরও দু’জন মারা যান। তাঁরা হিটস্ট্রোকে মারা গিয়েছেন কি-না, তা এখনই বলা সম্ভব নয়।” রৌরকেলা সরকারি হাসপাতালে (আরজিএইচ) ১০ জন মানুষ গিয়েছেন, তাও আবার ৬ ঘণ্টার মধ্যে। পরে আরও দু’জন মারা যান এই হাসপাতালে। গরমে অসুস্থ হয়ে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আরও ২৩ জন সঙ্কটজনক অবস্থায় রৌরকেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top