News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) জম্মু ও কাশ্মীরের আখনুরে বাস দুর্ঘটনায় মৃত্যু ২১ জনের, আহত ২৯ জন
Image

(আপডেট) জম্মু ও কাশ্মীরের আখনুরে বাস দুর্ঘটনায় মৃত্যু ২১ জনের, আহত ২৯ জন

জম্মু, ৩০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের আখনুরে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু জেলার আখনুরের চুঙ্গি মোড় এলাকায়। জম্মু-পুঞ্চ হাইওয়ে থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।

পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি, আচমকাই পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ২৯ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছে। জম্মু ও কাশ্মীরের ট্রান্সপোর্ট কমিশনার রাজিন্দর সিং তারা বলেছেন, আখনুরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের, এছাড়াও ২৯ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top