News Flash

  • Home
  • দেশ
  • জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই ইন্ডি জোটের, তাঁরা সবাই দুর্নীতিগ্রস্ত : জে পি নাড্ডা
Image

জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই ইন্ডি জোটের, তাঁরা সবাই দুর্নীতিগ্রস্ত : জে পি নাড্ডা

দুমকা, ২৯ মে (হি.স.): জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই ইন্ডি জোটের লোকজনের, তাঁরা সবাই দুর্নীতিগ্রস্ত। ইন্ডি জোটকে একহাত নিয়ে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেছেন, “ঝাড়খণ্ডে জল, জঙ্গল ও জমির কথা বলে জেএমএম-এর লোকজন ক্ষমতায় এসেছে। এখন জলের কিনারায় বালি হারিয়ে যাচ্ছে। এখানে বালি মাফিয়া, ল্যান্ড জিহাদ ও লাভ জিহাদ চলছে।”

বুধবার ঝাড়খণ্ডের দুমকার নির্বাচনী জনসভায় নাড্ডা জোর দিয়ে বলেছেন, “নেপালে ভূমিকম্প হয়েছিল, প্রথমে পৌঁছেছিল ভারতে। তুরস্কে ভূমিকম্প হয়েছিল, প্রথমে ভারতে পৌঁছেছিল। মাদাগাস্কারে দুর্যোগ আঘাত হানে, প্রথমে পৌঁছেছিল ভারতে। ভারত সর্বত্র সর্বাগ্রে পৌঁছেছে।” নাড্ডা আরও বলেছেন, “পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সৌজন্যে আপনাদের বাড়ির বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাবে। এই প্রকল্পের অধীনে, প্রতিটি বাড়ির ছাদে সৌর শক্তি বসাতে সরকার ৭৫ হাজার টাকা দেবে। এই সৌর শক্তি আপনার বাড়িকে শক্তি দেবে এবং যা অবশিষ্ট থাকবে তা সরকার কিনে নেবে এবং আপনি এর জন্য অর্থ পাবেন।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top