News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল ও ইন্ডি জোট বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে : নরেন্দ্র মোদী
Image

তৃণমূল ও ইন্ডি জোট বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে : নরেন্দ্র মোদী

মথুরাপুর, ২৯ মে (হি.স.): তৃণমূল কংগ্রেস এবং ইন্ডি জোটকে ফের একহাত নিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে এক নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, ‘‘তৃণমূল এবং ইন্ডি জোট বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা ক্ষেপে গিয়েছে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র— ‘এটা হতে দেবে না’। বিকাশের জন্য মোদী যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।’’

মোদী আরও বলেন, ‘‘ভারত বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি থেকে তৃতীয় বড় অর্থনীতি হতে চলেছে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। চার জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। এই জন্য বাংলা থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদ চাই। আমি ভরসা দিচ্ছি।’’

প্রধানমন্ত্রী এদিন তৃণমূলকে আক্রমণ করে বলেছেন, “এই নির্বাচনে বাংলায় এটা আমার শেষ সভা। এর পর আমি ওডিশা, পঞ্জাবে চলে যাব। আমার শেষ সভায় এই পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়েছি। এই নির্বাচন আলাদা এবং অদ্ভুত। মানুষ ১০ বছরের উন্নতি এবং ৬০ বছরে দুর্দশা দেখেছে। যে দেশ আমাদের থেকে ছোট ছিল, তারা কোথায় পৌঁছে গিয়েছে। আমাদের কাছে যুব সম্প্রদায় এবং এত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও পিছিয়ে ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সারা বিশ্বে ভারতের গুণগান হচ্ছে।’’

মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কাকদ্বীপ। সেখানেই মোদীর জনসভা বুধবার। ওই সভায় মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীও ছিলেন। মথুরাপুরে অশোক পুরকাইত, জয়নগরে অশোক কান্ডারি এবং ডায়মন্ড হারবারে অভিজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি। মথুরাপুরের মাটিকে প্রণাম জানিয়ে মোদী বলেন, ‘‘মথুরাপুরের পবিত্র মাটিতে আপনাদের আশীর্বাদ পেয়ে আমি খুশি। ঘূর্ণিঝড়ের জন্য সভা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আপনাদের ধন্যবাদ। কলকাতার মানুষকেও ধন্যবাদ। কলকাতার মানুষ রোড-শোতে যে ভালবাসা, আশীর্বাদ দিয়েছে, তা আমি ভুলতে পারব না। কলকাতাবাসীদের উৎসাহ দেখে আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’’

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top