News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে রেলের কাজে ঘোটালা প্রকাশ্যে এল সামান্য বৃষ্টিতেই
Image

চড়িলামে রেলের কাজে ঘোটালা প্রকাশ্যে এল সামান্য বৃষ্টিতেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ আগষ্ট৷৷ চড়িলাম এলাকায় রেল লাইন ও আনুসঙ্গিক নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ RAILউঠেছে৷ নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ৷ এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ সংবাদে প্রকাশ, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়৷ রেলের রাস্তার বিভিন্ন কাজ রাজ্যের ঠিকাদারদের দেওয়া হয়েছে৷ চড়িলামে বালুছড়ি এলাকায় ৫৫ নম্বর রেল ব্রিজের এলাকায় রাস্তার পাশে ড্রেইন নির্মাণের দায়িত্বে রয়েছেন ঠিকাদার সেন্টু বৈদ্য৷  তিনি এই ৫৫ নম্বর রেল ব্রিজের আগে ড্রেণ নির্মাণ কাজ করাচ্ছেন৷ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে৷  ড্রেইন নির্মাণের দুই দিনের মাথায় ভেঙ্গে পড়ল ড্রেইনের ওয়াল৷ দীর্ঘ ত্রিশ মিটার ওয়াল সামান্য আধঘন্টার বৃষ্টিতেই ভেঙ্গে পড়েছে৷ এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারের নির্দেশেই চলে গাড়ি ভর্তি করে ইট-সিমেন্ট বিক্রি৷ প্রতিদিন সন্ধ্যায় গাড়ি ভর্তি করে  ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ঐসব নির্মাণ সামগ্রী৷ এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয়, নানা ধরণের ভয় ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ৷ গুনমান বজায় না রেখে এভাবে নিম্নমানের কাজ চললেও রেলওয়ে কতৃপক্ষের কোন হেলদোল নেই৷ এদিকে, এলাকাবাসী সূত্রে জানা গিয়েছ দশ বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট মিশিয়ে কোনওরকমে কাজ করাচ্ছেন ঠিকেদার৷ এভাবে যদি নিম্নমানের কাজ চলে এবং তা সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ে তাহলে আগামীদিনে যথাসময়ে উদয়পুরে রেল পৌঁছবে কিনা এনিয়ে আশঙ্কা করছেন এলাকাবাসী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top